শনিবার ১৭ অক্টোবর ২০২৬ - ২১:১৯
আন্তর্জাতিক সমীকরণ নির্ধারণ করছে ইরানি ক্ষেপণাস্ত্র, মার্কিন বোমা নয়: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার সমীকরণ নির্ধারণ করছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্রের বোমা নয়। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পরিস্থিতির সমীকরণ বদলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমার পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি, অর্থনীতি ও নির্বাচনী হিসাব-নিকাশেও এর প্রভাব পড়বে।

হাওজা নিউজ এজেন্সি: আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার সমীকরণ নির্ধারণে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাই মুখ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আপনাদের বোমা অন্য জায়গায় বিস্ফোরিত হবে—আপনাদের বৈশ্বিক ভাবমূর্তি, মার্কিন অর্থনীতি, এমনকি নির্বাচনী হিসাব-নিকাশেও!”

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শক্তিই সমীকরণ বদলে দিয়েছে এবং আপনাদের এমন অবস্থায় নিয়ে এসেছে, যেখানে এখনই আপনাদের বলতে হচ্ছে, ‘জ্বি, স্যার!’”

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে একই বক্তব্য পুনর্ব্যক্ত করে ইরানের এই জেনারেল বলেন, তাঁর দেশের ক্ষেপণাস্ত্র শক্তি আন্তর্জাতিক পরিস্থিতির সমীকরণ পাল্টে দিয়েছে। তাঁর বক্তব্যের ইঙ্গিত, যুক্তরাষ্ট্রকে এখন থেকে এই নতুন বাস্তবতা মেনে চলতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য বিকল্প নিয়ে মার্কিন সামরিক বাহিনী পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার বিকল্পগুলোর মধ্যে রয়েছে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি), যা যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত।

তবে বোমার নাম বা আকার নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি লেখেন, “বোমার নাম বা আকার কোনো বিষয় নয়!”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha